রাতারাতি সাফল্যের বদলে টেকসই মডেলে এগোচ্ছে মেসির ক্লাব কর্নেয়া
ওয়েলসের ছোট্ট ক্লাব রেক্সহ্যামকে যখন হলিউড তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলেনি কিনে নিয়েছিলেন, তখন তারা ছিল নিচের সারির এক সাদামাটা দল। কিন্তু তারকা মালিকদের ছোঁয়া, বিশাল বিনিয়োগ এবং মিডিয়া হাইপের কারণে ক্লাবটি একের পর এক লিগ টপকে রাতারাতি প্রিমিয়ার লিগের কাছাকাছি পৌঁছে যায়।

