প্লাস্টিক সিরামিক চামড়া খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা
প্লাস্টিক, সিরামিক, চামড়াজাত পণ্যসহ বেশকিছু খাতে যৌথ বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে এবং কুয়েতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, যৌথ বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষ।



