তাইওয়ান নিয়ে চীনের পরিকল্পনা স্পষ্ট করলেন শি
তাইওয়ানের সঙ্গে চীনের এক হওয়া অবশ্যম্ভাবী এবং ইতিহাসের গতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেইজিংয়ে দেওয়া এক বক্তব্যে তিনি তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের আহ্বান জানান।
