ব্যতিক্রমী রঙে নজর কাড়ল নীল-সাদা কাঁকড়া
সাগরের তলদেশ, বালুময় উপকূল ও কাদামাটির চর কাঁকড়ার অন্যতম আবাসস্থল। প্রজাতিভেদে রং ও আকৃতিতে ভিন্নতা থাকায় সামুদ্রিক এ প্রাণী সহজেই মানুষের নজর কাড়ে। এমনই উজ্জ্বল নীল ও সাদা ছোপযুক্ত একটি কাঁকড়া সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে পর্যটকদের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে।


