শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


