কুমিল্লার শ্রেষ্ঠ ওসি দাউদকান্দির সাজেদুল ইসলাম
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম। পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর মাসের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।


