‘বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতি রুখতে হবে’
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে।

