এক ছবিতে আড়াই কোটি
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। হারিয়েছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। চারপাশে পোড়া টিন, ধ্বংসস্তূপ আর ছাইয়ের স্তূপ। এরই মধ্যে নিজেদের ঘরের অবশিষ্ট কংক্রিটের দেয়ালের নিচে খোলা আকাশের নিচে পাশাপাশি ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য।



