হেগসেথের অভিশংসনে রিপাবলিকানদের বাধা
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ প্রতিনিধি পরিষদে আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। ইরান যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমতি না নেওয়া, সংবিধান লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আনা প্রস্তাব সরাসরি ভোটাভুটিতে না তুলে বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।



