নোয়াখালীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী
নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
