মাদক সেবনে ধরা পড়ে কারাদণ্ড পেলেন ১১ জন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন-শফিক এ দণ্ডাদেশ দেন।


