৭৫ নারীকে সেলাই মেশিন দিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ
নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭৫ জন নারীরকে সেলাই মেশিন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।



