গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য ধরে রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’-তে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছেন বর্তমান চ্যাম্পিয়নরা।
