মিথেন নিয়ন্ত্রণে ৪৮০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
জলবায়ু পরিবর্তনের গতি কমাতে মিথেন গ্যাসসহ অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে নতুন করে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি এসেছে। জ্বালানি, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে এসব গ্যাসের নিঃসরণ কমাতে এই অর্থসহায়তা দেওয়া হবে।



