আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাফিউজ্জামান
বিশিষ্ট ব্যাংকার শাফিউজ্জামান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং খাতে প্রায় ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শাফিউজ্জামান দেশীয় ও বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।



