দেড় হাজার কোটি টাকার ঋণ স্কিম, সুদ ৭%
প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফায় এককভাবে ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

