কর্তৃপক্ষের দায় এড়ানোর অবকাশ নেই
১০ নভেম্বর ‘খুঁটি বসে, মিটারও বসে কিন্তু জানে না কর্র্তৃপক্ষ’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে নাটোরের বাগাতিপাড়া এলাকার পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে প্রতারকদের কারসাজির যে চিত্র উঠে এসেছে তাতে প্রতীয়মান হয়, ওই এলাকার বিদ্যুৎ সমিতি ঘিরে সৃষ্টি হয়েছে এক ইন্দ্রজালের।

