এক দশক পর প্লে-ব্যাকে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা
প্রায় এক দশকের লম্বা বিরতি শেষে নতুন করে প্লে-ব্যাকে ফিরলেন দেশের সংগীতাঙ্গনের দুই শীর্ষ তারকা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা।



