হামজার দুর্দান্ত গোল, প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দারুণভাবে এগিয়ে গেল বাংলাদেশ। শুরু থেকেই লঙ্কান রক্ষণভাগে আক্রমণ শানাতে থাকা স্বাগতিকরা প্রথমার্ধের খেলা শেষ করেছে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে।


