উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে আর বাধা নেই
উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকছে না।

