নিষিদ্ধ বিদেশি প্রসাধনী বিক্রি, ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে নিত্যপণ্য ও প্রসাধনসামগ্রী বিক্রিতে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও বড় বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।



