সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শেষে আগামী ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।



