শ্রীলঙ্কার জালে হালি উৎসবে গ্রুপসেরা বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে লঙ্কানদের জালে এক হালি গোল দিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
