অপহরণ মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে
ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় করা চাঞ্চল্যকর মামলার দুই পলাতক আসামিকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার দুজন ওই মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রে নাম থাকা আসামি।

