চার দিনে দুইবার সন্ত্রাসী হামলা, নিরাপত্তাহীনতায় পরিবার
চার দিনের ব্যবধানে একই বাসায় সন্ত্রাসীরা দুইবার হামলা চালিয়েছে। গত ৬ ও ৯ নভেম্বর সাভার থানাধীন ৩নং তারাপুরের খান ভিলায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা হামলার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে পরিবারের নারী ও শিশুদের হুমকি দেয়।

