চিকিৎসা শেষে আবারও কারাগারে ফিরলেন ইমরান খান
পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক থেকে দেশের রাজনীতির শীর্ষে পৌঁছানো ইমরান খানের কারাজীবন ঘিরে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ দিন দিন ঘনীভূত হচ্ছে। গত মঙ্গলবার রাতে আদিয়ালা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত স্থানান্তরিত করা হয় হাসপাতালে।


