ডেমরায় শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১
রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকায় ১৩ বছর বয়সি শিশু হামিদুল ইসলামকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) এলাকার একটি ঝোপঝাড় থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

