নভেম্বরে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগালের কবে কখন খেলা
শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের বিরতি, আর এর মাধ্যমেই পর্দা উঠেছে নভেম্বরের আন্তর্জাতিক ফুটবলের। সাম্প্রতিক মাসগুলোর তুলনায় এবারের উইন্ডোটি তুলনামূলক ছোট। সাফের মতো নির্দিষ্ট কিছু টুর্নামেন্টে ব্যস্ত দলগুলো বাদে অন্য সব জাতীয় দল সর্বোচ্চ দুটি করে ম্যাচ খেলছে এই সময়ে।


