রামেক ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি দল রামেক হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
