সহিংসতার পর গোপালগঞ্জে কড়া নিরাপত্তা
গোপালগঞ্জে মঙ্গলবারের (১০ নভেম্বর) নানা অঘটনের পর বুধবার (১১ নভেম্বর) জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। জেলার সর্বত্র স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।



