বাঁশখালীতে পাহাড়ি চড়া কেটে বালু লুটের অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ডেইল্লাঘোনা পাহাড়ি চড়া থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের দেওয়া শর্তের তোয়াক্কা না করে ব্যক্তিগত জায়গা থেকে বালু সরানোর অনুমতির অপব্যবহার করে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।


