মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে বসরা বিমানবন্দরে নামতে পারলো না ইরানি ফুটবল দল
মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইরান জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি বিশেষ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। মঙ্গলবার ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

