চাঁদের প্রথম ছবি তুলেছিল যে ক্যামেরা
প্রথম যে ক্যামেরা চাঁদের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল সেটি ছিল হ্যাসেলব্ল্যাড। ১৯৬৯ সালের ২০ জুলাই মহাকাশচারীরা যখন প্রথম চাঁদে পা রাখেন, তখন এই ঐতিহাসিক অর্জনকে নথিভুক্ত করতে হ্যাসেলব্ল্যাড ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।


