ঢাকায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৬৬
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।



