যাত্রা ও সার্কাসকে পুনরুজ্জীবিত করতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
যাত্রা ও সার্কাসশিল্পের সংকট, সম্ভাবনা এবং মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২টি সার্কাস দল ও ৩৫টি যাত্রাদলের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও শিল্পীরা অংশ নেন।


