‘মহানায়কের’ জন্মশতবর্ষতে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
বাংলা সিনেমার ‘মহানায়ক' উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো নিয়ে ঢাকায় বসছে বিশেষ সংগীতের আসর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে হবে এ আয়োজন।


