২০৩৫ সালের মধ্যে বর্জ্য থেকে নিঃসরণ কমবে দেড়শ কোটি টন
বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে ২০৩৫ সাল নাগাদ বছরে দেড়শ কোটি টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো সম্ভব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নতুন এক বিশেষ প্রতিবেদনে এ সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।


