প্রাথমিক থেকেই স্টেম শিক্ষা ও আনন্দময় শিখনে জোর সরকারের: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষাকে কেবল পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

