ফের আজীবন সম্মাননায় শবনম
‘আম্মাজান’খ্যাত দেশীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ঝর্ণা বসাক ওরফে শবনমকে ফের আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিনে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় আয়োজিত হবে এবারের সম্মাননা অনুষ্ঠান।


