পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ ১.৫ ডিগ্রির লক্ষ্য ধরে রাখতে দ্রুত পদক্ষেপের আহ্বান
বিশ্বে গত বছর পরিচ্ছন্ন জ্বালানি খাতে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগের দ্বিগুণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কপ৩১-এর প্রেসিডেন্ট অব নেগোশিয়েশনস ক্রিস বোয়েন।



