মধুমতি ব্যাংকের ডিএমডি হলেন এহতেশাম রহমান
মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশাম রহমান। ব্যাংকিং খাতে তার ২৩ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


