নভেম্বরের ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স
চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।



