বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

