খিলক্ষেতে মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


