ট্রায়াল রান সম্পূণ, সৈয়দপুর কারখানায় চলছে শেষ মুহূর্তের কাজ
আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে নতুন দুটি আন্তনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামের ট্রেন দুটির জন্য ভারত থেকে আমদানি করা আধুনিক এলএইচবি (লিংকে-হফম্যান-বুশ) প্রযুক্তির ১২টি রেলকোচ দিয়ে একটি রেক প্রস্তুত করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা।

