শূণ্য থেকে ১০০ জাওয়াদ আবরার
প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়ে যাওয়া জাওয়াদ আবরার দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই অলরাউন্ডার।



