আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি
ঢাকার আদালতের এজলাসে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় হাতকড়া খুলে কৌশলে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি। কাউসার মিয়া নামের ওই আসামি মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর এজলাস থেকে পালিয়ে যান।



