বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী এখন ম্যাককার্টনি!
এবার বিলিয়নিয়ারদের তালিকায় নাম উঠল ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনির। ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার। এই সম্পদ নিয়ে বিশ্বের ধনী সংগীতশিল্পীদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বিটলসের সাবেক এই সদস্য।

