কুড়িগ্রামে আগুনে পুড়ল ছয় দোকান
কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।



