ফেনীর ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দিল ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ছাত্র ধর্মঘট সফল হোক, স্বার্থক হোক’ লিখে ফেনীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে রাতের আঁধারে তালা দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। প্রতিষ্ঠানগুলো হলো, ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ফেনী গিরীশ অক্ষয় একাডেমি (জিএ একাডেমি)।



